বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
অতিরিক্ত মাদকসেবনে নীল ছবির তারকা কাইলি পেজের মৃত্যু

অতিরিক্ত মাদকসেবনে নীল ছবির তারকা কাইলি পেজের মৃত্যু

বিনোদন ডেস্ক: মারা গেছেন নীল ছবির জনপ্রিয় তারকা কাইলি পেজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। কাইলি নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শো-এর প্রতিযোগীও ছিলেন। তার আকস্মিক মৃত্যু হতবাক করে দিয়েছে তার পরিজন ও ভক্তদের।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবর, কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। তাকে গত ২৫ জুন লস এঞ্জেলেসে তার বাসভবন থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে না জানালেও তদন্তকারীদের অনুমান, অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির। ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। কোনো অপরাধমূলক ঘটনা তার সঙ্গে ঘটেনি বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রাজার্স সহ একাধিক পর্ন সংস্থা। ব্রাজার্স এক বিবৃতিতে জানিয়েছে, কাইলি তার হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

কাইলির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। তিনি ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রাজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com