বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু
‎মাদকসেবী ও চোরের ভয়াল ছোবলে অতিষ্ঠ খাতাপাড়া গ্রামের বাসিন্দারা।

‎মাদকসেবী ও চোরের ভয়াল ছোবলে অতিষ্ঠ খাতাপাড়া গ্রামের বাসিন্দারা।

খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া গ্রাম এখন মাদকসেবী ও চোর চক্রের থাবায় বিধ্বস্ত। আর এতে, অতিষ্ঠ হয়ে উঠেছেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার নিরীহ গ্রামবাসীরা।

‎এই গ্রামটিতে দিনকে দিন বেড়েই চলছে মাদকসেবীদের তৎপরতা। শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই ভয়াল নেশায় জড়িয়ে পড়ছে। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে আশঙ্কাজনক হারে।
‎এসব অপরাধে জড়িয়ে পড়ছে এলাকার কিশোর, থেকে শুরু করে যুবক ও মধ্য বয়সী পুরুষেরা, যা পুরো এলাকাবাসীর জন্য উদ্বেগজনক। 

‎বিশেষ করে খাতাপাড়া গ্রামের বিসিক শিল্প নগরী মাদকের অন্যতম উৎস হিসেবে চিহ্নিত। এখান থেকেই মাদক ছড়িয়ে পড়ছে গ্রামের বেশ কিছু যায়গাতে। যার ফলে, হাত বাড়ালেই খুব সহজে পাওয়া যাচ্ছে মাদক। সাপ্টিবাড়ী, বিসিক শিল্প নগর, আমবাড়ী, দোলাবাড়ী, খাতাপাড়াসহ বিভিন্ন জায়গায় মাদকের ভয়াবহতা দিনে দিনে প্রকট হয়ে উঠছে।

‎খাতাপাড়া গ্রামের পরিস্থিতি শুধু মাদকেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ভয়াবহ চোর চক্র। গত কয়েক মাসে কয়েকটি বাড়ি সহ মসজিদ মাদ্রাসাও বাদ পরেনি এই চোর চক্রের হাত থেকে। মাদক সেবনের টাকা জোগাড় করতে প্রতিনিয়ত বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন, এই চোর চক্রের সদস্যরা। কেউ কেউ নিজ বাড়িতেভ তৈরি করছে মাদক সেবনের নিরাপদ জায়গা!এমন কি, বুক ফুলিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।
‎প্রতিবাদ করতে গেলেই দিয়ে দেয় মিথ্যা মামলা। সেই সঙ্গে হতে হয় নানা ধরনের হয়রানির শিকার । মামলা যেন এই অপরাধীদের কাছে বাম হাতের খেলা!

‎প্রতিনিয়তই চারিদিকে বাড়ছে মাদকের কারবার, মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে যুবসমাজ। সমাজের প্রতিটি স্তরে বিচরণ করছে সর্বনাশা মাদক। অভিভাবকরা আতঙ্কিত, উৎকণ্ঠিত। তারা শংকিত কখন মাদকের স্রোতে দিক হারিয়ে নেশার জালে আটকা পড়ে যায়, তাদের সন্তান। কখন ছোবল মেরে নেশাগ্রস্ত করে পাঠিয়ে দেয় মরণকূপে। এ ভয়াবহ পরিস্থিতি থেকে নিজের সন্তানকে রক্ষার জন্য মা-বাবার সঙ্গে আতঙ্কিত এলাকার সচেতন মহল।

‎এদিকে, এই অব্যাহত মাদকের বিস্তার ও সহিংসতার জন্য অনেকেই প্রশাসনের নিষ্ক্রিয়তাকেও দায়ী করছেন। তাদের দাবি, মাঝে মধ্যে লোক দেখানো অভিযানের মাধ্যমে ছোটখাটো অপরাধী ধরা হলেও মূল গডফাদাররা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। এলাকার কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন,এরকম ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বীগ্ন। এসব অপরাধ নির্মুলে রাজনীতিবিদ সহ এলাকার সুশীল সমাজের মানুষজন ও প্রশাসনের কর্তারা সচেষ্ট হবেন এমন দাবি তুলেছেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com