বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
এবার সন্তানের মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া আহসান

এবার সন্তানের মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া আহসান

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল অভিনেত্রী জয়া আহসান। ১৯৯৮ সালে তিনি ফয়সাল আহসানকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু ২০১১ সালে এই জুটির বিচ্ছেদ ঘটে। এরপর থেকে জয়া আর নতুন করে কোনো সম্পর্কে জড়াননি, নিজের পেশাগত জীবন এবং ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দিয়ে একাই পথ চলছেন।

বিচ্ছেদের পর একটা লম্বা সময় কেটে গেলেও সংসারমুখী হননি অভিনেত্রী। তবে সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে জয়ার। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

সন্তান গর্ভের না হলেও কি মা হয়ে ওঠা যায়? এই নিয়ে আলোচনা কম হয় না আমাদের সমাজে। বর্তমানে ওপার বাংলার ‘ডিয়ার মা’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন জয়া।

এই ছবিতেও উঠে এসেছে দত্তক নেওয়া সন্তান নিয়ে একই প্রশ্ন। যেই প্রশ্নের জবাবেই অভিনেত্রী জানালেন, বাস্তবে মা হতে চান তিনি। তবে সন্তানধারণ করে নয়, বরং দত্তক নিয়ে।

জয়া বলেন, ‘আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।’

জয়া ও তার বোন (অভিনেত্রী কানা মাসউদ) মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

তার কথায়, ‘আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।’

দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া। তিনি বলেন, ‘যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলি একটি পরিবার পেয়ে যাবে।’

‘ডিয়ার মা’ ছবির ট্রেলারে জয়ার সঙ্গে তার দত্তক সন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে। এ বিষয়ে অভিনেত্রী জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান। তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com