বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার
বার কাউন্সিলে ৩০০ শিক্ষার্থীকে পাস করানোর সুপারিশ এসেছিলো

বার কাউন্সিলে ৩০০ শিক্ষার্থীকে পাস করানোর সুপারিশ এসেছিলো

নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এবারের বার কাউন্সিলের পরীক্ষায় (এমসিকিউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ৩০০ শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার সুপারিশ করেন কিছু আইনজীবী ও রাজনৈতিক নেতারা। সেগুলি নাকচ করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি বার কাউন্সিল তৈরি করছি যাতে এই আইন পেশাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।’

সোমবার বিকেলে মৌলভীবাজার আইনজীবী সমিতির ২নং বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার সিস্টেমে বড় ধরনের দুর্নীতি হতো। দুর্নীতির সমস্ত গলিপথ বন্ধ করে দিয়েছি। পরীক্ষার সিস্টেমে কোনো দুর্নীতি হবে, দুর্নীতির অংশীজন হিসেবে আমি থাকব, সে কারণে আমি আইনজীবী হইনি।’

জুলাই আন্দোলনের বছর পূর্তিতে নিহত ও আহতদের স্মরণ করে তিনি বলেন, ‘আমরা জুলাই গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ বিচার হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চাই না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বিচারকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। বিচার প্রক্রিয়াকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছি। এই বিচারকে কখনো কলঙ্কিত করে শহীদদের আত্মার কাছে ঋণী হয়ে থাকতে চাই না। ন্যায় বিচার প্রতিষ্ঠায় যতগুলো প্যারামিটার আছে সমস্ত প্যারামিটার ধরে আমরা হাঁটছি।’

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ কাছে অঙ্গীকারবদ্ধ ও জুলাই শহীদদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। জুলাই গণহত্যার বিচার করব, মানবতাবিরোধী অপরাধের বিচার করব।’

এই বিচার প্রক্রিয়ায় যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় এবং বিচার প্রক্রিয়ায় কলঙ্কজনক অধ্যায় রচনার চেষ্টা করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন মো. আসাদুজ্জামান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মৌলভীবাজার জজ আদালতের বিচারক (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এনায়েত কবির সরকার, মৌলভীবাজার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, বার কাউন্সিলের সদস্য (ডি অঞ্চল) আইনজীবী এটিএম ফয়েজ উদ্দিন প্রমুখ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com