বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট
পিস্তল কেন, মিসাইল রাখলেও নিরাপদ নই’: উপদেষ্টা আসিফ

পিস্তল কেন, মিসাইল রাখলেও নিরাপদ নই’: উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক: বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে ‘চরিত্র হনন’ এবং তথ্য ফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন, “পিস্তল কেন, মিসাইল সাথে রাখলেও আমি, আপনি কেউই নিরাপদ নই।”

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ব্যাগ থেকে অস্ত্রের ম্যাগাজিন উদ্ধারের ঘটনা এবং এর ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রশ্ন তোলেন, দেশের প্রধান বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ কীভাবে এত দ্রুত বিদেশি অবস্থানে থাকা কারো হাতে পৌঁছাতে পারে, যা রীতিমতো ‘ভয়ংকর’। তিনি আশঙ্কা করেন, এর মাধ্যমে যেকোনো সন্ত্রাসী গোষ্ঠী বা গোয়েন্দা সংস্থা অর্থ বা স্বার্থের বিনিময়ে নাগরিকদের সংবেদনশীল তথ্য পাচার করতে পারে।

আসিফ মাহমুদ ভূঁইয়া আরও বলেন, “আমি সরকারে আছি। আমার সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই বোঝা যায়।” তিনি অভিযোগ করেন, যারা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে, তারা এখন জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের ওপর নজরদারিতে এবং ‘টার্গেটেড চরিত্রহননে’।

তিনি মনে করেন, “লেজিট কিছু না পেয়ে উদ্ভট ও হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে।” আসিফ মাহমুদ ভূঁইয়া উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের নেতৃত্বের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে, কারা ঘটিয়েছে তা বোঝার বাকি থাকার কথা নয়, কারণ বাংলাদেশের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন।

এর আগে, আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ওই ঘটনাকে ‘অনিচ্ছাকৃত’ বলে উল্লেখ করেন। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে তার লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে, যা গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর বারবার হত্যাচেষ্টার প্রেক্ষাপটে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে রাখা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com