বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এরপর জনতার বাজার এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে। রোববার (২৯ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার এই ঘটনা ঘটে। এ সময় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে উত্তেজিত করা হয়। প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান এবং গ্রেপ্তার হওয়া নজর উদ্দিন নামে এক ব্যক্তিকে ছিনিয়ে নেন।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনার পরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন এজাহার নামীয় আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৩১ মে জনতার বাজার পশুর হাট অপসারণে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিদের ধরতেই পুলিশের ওই অভিযান চালানো হয়েছিল। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। সে মামলায় এজাহার নামীয় ৪২ জন আসামি ও অজ্ঞাত আসামি ছিলেন ১০০-১৫০ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com