বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল
“৩০০ অবৈধ এমপির বিরুদ্ধে একাই লড়েছি: রুমিন ফারহানা”

“৩০০ অবৈধ এমপির বিরুদ্ধে একাই লড়েছি: রুমিন ফারহানা”

ডেস্ক রিপোর্ট: পতিত অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করার দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি’।

শুক্রবার (২৭ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার রুমিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ভূমিকা রেখেছি। সুতরাং দেশ ও জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে সাজাব। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখব।

দূর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয় প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com