বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে
ওসি পরিচয়ে শো-রুম থেকে টিভি-ফ্রিজ নিয়ে লাপাত্তা

ওসি পরিচয়ে শো-রুম থেকে টিভি-ফ্রিজ নিয়ে লাপাত্তা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় থানার ওসি মো. মনির হোসেন পরিচয়ে দুটি শো-রুম থেকে টিভি ও ফ্রিজসহ দুটি ফ্যান নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার দুপুরে আল মদিনা ইলেক্ট্রনিক্স ও শাহ আমানত ইলেক্ট্রনিক্স’ নামে দুই ইলেক্ট্রনিকের শোরুমের মালিক লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘প্রতারক চক্রকে ধরতে পুলিশে চেষ্টা করছে।

অভিযোগ সূত্র জানায়, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার মহালখান বাজার এলাকার আল মদিনা ইলেক্ট্রনিক্সের মালিক মো. জিয়াউল হক ও বটতলী রুস্তমহাটের শাহ আমানত ইলেক্ট্রনিক্সের মালিক মো. ইব্রাহিমের হোয়াটসঅ্যাপ নম্বরে গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত ০১৭৯৮৩৬৩২৮০ নম্বর থেকে আনোয়ারা থানার ওসি মনির হোসেন পরিচয় দিয়ে ইলেক্ট্রনিক্সপণ্য কেনা আগ্রহ প্রকাশ করেন। সে মোতাবেক শুক্রবার সকালে তাদেরকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, দুইটি সিলিং ফ্যান ও একটি ওয়ালটন কোম্পানির ফ্রিজ রেডি রাখতে বলেন এবং মালামাল গুলো পাঠানো একটি পিকআপে তুলে দিতেও বলেন। পরে একটি পিকআপ পাঠানো হলে ৬০ হাজার ৯৯০ টাকা মূল্যের ফ্রিজসহ সব মালামাল পিকআপে তুলে দেন। এসময় পিকআপ ভ্যানের মুঠোফোন নম্বর সংগ্রহ করেন। পরে ওসি পরিচয় দেওয়া ওই নম্বরে কল দিলে তিনি থানার অন্য অফিসার পাঠিয়ে মূল্য পরিশোধ করবেন বলে জানান। কিন্তু এরপর থেকে ওই নম্বর বন্ধ পাওয়া গেলে দোকান মালিক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।

ভুক্তভোগী মো. জিয়াউল হক জানান, প্রতারক চক্রের ওই নম্বর থেকে আমি কয়েকবার চ্যাট করেছি। এসময় আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বরে ওসির ছবিসহ দেখা গেলে আমি বিশ্বাস করেছি। আমার সিঙ্গার ব্রান্ডের ২৪ হাজার ৪৯০ টাকা মূল্যের একটি স্মার্ট টিভি ও ৭ হাজার টাকা মূল্যের দুইটি ফ্যান নিয়ে যায়। এঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

অপর ভুক্তভোগী ইব্রাহিম বলেন, আমার ২৯ হাজার ৫০০ টাকা দামের একটি ফ্রিজ নিয়ে যায়। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি, ওসি সাহেব উদ্ধারের আশ্বাস দিয়েছে।

ওসি মো. মনির হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগ নেওয়া হয়েছে। প্রতারকচক্রকে ধরতে পুলিশ চেষ্টা করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com