বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পঞ্চগড়ে হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগী গ্রেপ্তার লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় পাটচাষিরা রোকন উদ্দিন বাবুল এমপি’র পরিদর্শন কক্ষ মেরামতে ১৬ লাখ টাকা ব্যয় লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল থেকে বৃত্তি পেল ৭৩ শিক্ষার্থী ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর নির্মাণের ৭ দিনের মাথায় ধসে পড়ল ১০ লাখ টাকার ড্রেন হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
আইল নিয়ে বিরোধ : ভাতিজার ছু’ড়ি’ঘা’তে প্রাণ গেল চাচার

আইল নিয়ে বিরোধ : ভাতিজার ছু’ড়ি’ঘা’তে প্রাণ গেল চাচার

কেফায়েত উল্লাহ:: লালমনিরহাটের হাতীবান্ধায় জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা হাসেমের ছুরির কোপে চাচা আবু সামা (৬৬)-এর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় হাসেমের বাবা বছির আলী ও হাসেমের স্ত্রী শাহিনা বেগম এবং হাসেমের পুত্রবধূ সুবর্না বেগমকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঠ্যাংঝারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সামা ওই গ্রামে জসিমুদ্দিনের ছেলে।

আর ভাতিজা হাসেম আলী একই এলাকার বছের আলীর ছেলে। তারা দুজনে সম্পর্কে চাচা-ভাতিজা।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার জমি চাষ করার জন্য চাচা আবু সামা ভাতিজা হাসেমের জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

ওই ঘটনাটি মীমাংসা করার কথা বলে আজ শুক্রবার দুপুরে আবু সামা ও তার ছেলে বাদলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন হাসেম আলী। এ সময় ভাতিজা হাসেম ও তার লোকজন আবু সামা ও তার ছেলে বাদলের ওপর হামলা করে। এতে ভাতিজা হাসেমের ছুরির কোপে ঘটনাস্থলেই মারা যান চাচা আবু সামা। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজ শুক্রবার দুপুরে মৃত অবস্থায় একজনকে নিয়ে আসে তার পরিবার। আমরা জানতে পাই শারীরিক জখমের কারণে তার মৃত্যু হয়েছে। পরে আমরা পুলিশকে অবগত করেছি।’

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, ‘আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। এ ঘটনায় তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

নিহতের পরিবার মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com