বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
বিয়ের ৫ দিনের মাথায় বাবা হওয়ার খবর পেলেন নোবেল

বিয়ের ৫ দিনের মাথায় বাবা হওয়ার খবর পেলেন নোবেল

অনলাইন ডেস্ক: বিয়ে করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, তাও আদালতের নির্দেশে, কারাগারে বসেই। আর সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার বাবা হওয়ার খবর পেলেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজেই এই সুখবরটি জানতে পারেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যখন নোবেলকে আদালতে আনা হয়, তখন বেশ খোশমেজাজেই ছিলেন তিনি।

এর কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন তার সদ্য বিবাহিত স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, যিনি ছিলেন নোবেলের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী। আদালতে ঢুকেই প্রিয়া সোজা নোবেলের কাছে যান। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা স্বামীর সঙ্গে বেশ আনন্দ নিয়ে কিছুক্ষণ আলাপ করেন তিনি।

তাদের আইনজীবীরা জানান, আদালতের নির্দেশে গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নোবেল ও প্রিয়ার বিয়ে হয়। আর সেই বিয়ের পাঁচ দিনের মাথাতেই তাদের সংসারে নতুন মেহমান আসার খবরটি নিশ্চিত হয়েছে। অর্থাৎ, নোবেল ও প্রিয়া বাবা-মা হতে চলেছেন। প্রিয়া সবার কাছে তাদের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন।

ডেমরা থানায় দায়ের করা নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় এক হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন নোবেল। আদালতের আদেশ ঘোষণার পর পুলিশ তাকে পুনরায় কারাগারে নিতে যায়। এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরে হাঁটছিলেন গায়ক। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে নেন তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে প্রিয়া তার জামিনে কোনো আপত্তি না থাকার কথা জানান। তবে গায়ক নোবেল নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল। আদালতের নির্দেশে ১৮ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার বাদীকে বিয়ে করার শর্তে নোবেলকে জামিন দেন। এই নির্দেশ মেনে ১৯ জুন ১০ লাখ টাকা দেনমোহরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে প্রিয়াকে বিয়ে করেন নোবেল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com