বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেছে ভারতীয় বিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের কর্মসূচি; বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি জুলাই আদর্শিক জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিখিয়েছে: জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলে মুখোশ উম্মোচন! ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা লালমনিরহাটে ভোগদখলীয় জমি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ (জকসু) নির্বাচনে রংপুর বিভাগের একমাত্র ছাত্রদল সমর্থিত প্রার্থী লালমনিরহাটের আজিজুল হাকিম আকাশ গ্রেড উন্নীতকরণে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস অবস্থান ধর্মঘট
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে স্ত্রী পলাতক

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে স্ত্রী পলাতক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কৃষ্ণপুর গ্রামের দ্বিতীয় স্ত্রী কল্লনা বেগম কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার মত চাঞ্চল্যকর ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। ২৩ জুন রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

ঘটনাটি ঘটে স্বামী মোঃ উজ্জলের শ্বশুরবাড়িতে। এ ঘটনার পর থেকে স্ত্রী কল্পনা বেগম ও শশুর বাবুর আলী পলাতক রয়েছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মোহাম্মদ উজ্জ্বল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চওড়া পাড়া গ্রামের শামসুজ্জামান এর ছেলে। উজ্জলের দ্বিতীয় শ্রী কল্পনা বেগমের সঙ্গে কিছুদিন যাবৎ কৃষ্ণপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। রাতে কোন এক সময় ঘুমন্ত অবস্থায় কল্পনা ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। উজ্জ্বল রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকলে তার মোবাইল ফোন থেকে তৃতীয় স্ত্রী ফারজানাকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে বিষয়টি জানায় বলে জানা যায়।

তাৎক্ষণিকভাবে ফারজানা ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে অবস্থা খারাপ হওয়ায়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল হক বলেন এটি অত্যন্ত মর্মান্তিক ও পৈশাচিক ঘটনা। উজ্জ্বলকে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগম বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এই ঘটনায় এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com