বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
সুন্দরগঞ্জে দিনব্যাপী স্কাউটের কাব কার্নিভাল

সুন্দরগঞ্জে দিনব্যাপী স্কাউটের কাব কার্নিভাল

গাইবান্ধা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘কাব কার্নিভাল ২০২৫’। সোমবার (২৩ জুন) দিনব্যাপী আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।

বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এবং সুন্দরগঞ্জ উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত কার্নিভালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক কাব স্কাউট সদস্য অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি রাজ কুমার বিশ্বাস জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন করেন।।স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন।

এলটি লিডার জিন্নাতুন ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশিকুর রহমান, মুকুল বর্মন, রিপন আলী, বিপ্লব হাসান মদিনা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, খানাবাড়ি দাখিল মাদরাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, উজান তেওড়া টিইউএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী মিয়া, চন্ডিপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী, ফলগাছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, কাব লিডার জিয়াউল ইসলাম সরকার, উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ এসএম রাশেদুল আখতার এবং সহকারী কমিশনার নজরুল ইসলাম।

দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরত ও স্কাউটস নীতিনির্ভর বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশুদের আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ স্কাউটস, সুন্দরগঞ্জ উপজেলা শাখা সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে নিয়মিতভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com