বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
চাদাঁ না পেয়ে বন্দুক উচিয়ে গুলির হুমকি দিলেন বিএনপি নেতা

চাদাঁ না পেয়ে বন্দুক উচিয়ে গুলির হুমকি দিলেন বিএনপি নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক সৌদি প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাদাঁ না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী বিএনপি নেতা শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাতে তাকে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সৌদি আরব প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাদাঁ দাবি করেন। এরপর দাবিকৃত চাঁদা দিতে প্রবাসী অস্বীকৃতি জানালে রোববার (২২ জুন) দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে আলিফ ভূঁইয়া ও ফারজানা করিমসহ ১০/১২ জনের একটি দল তাকে মারধর করতে উদ্যাত হন। এক পর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেয়। যে ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ সময় প্রবাসীর স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় চাঁদাবাজী ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

বিএনপি নেতা শাহজাহান ভূইয়ার বন্দুক হাতে তর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকাজুড়ে নানান গুঞ্জনসহ সমালোচনার ঝড় ওঠে। পরে এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মফিজুর রহমান বলেন, অস্ত্রধারী প্রকাশ্যে হত্যার হুমকিদাতা বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। লাইসেন্স করা তার বন্দুকটিও জব্দ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com