বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
আ’লীগ ও বিএনপি একই গাছের দুইটি ফল– লালমনিরহাটে-সৈয়দ মুফতি ফয়জুল করীম

আ’লীগ ও বিএনপি একই গাছের দুইটি ফল– লালমনিরহাটে-সৈয়দ মুফতি ফয়জুল করীম

খাজা রাশেদ,লালমনিরহাট:: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন,বিএনপি ও আওয়ামী লীগ একটি গাছের দুইটি ফল। আগে, আওয়ামী লীগ চাঁদাবাজি করেছিলো।আর, এখন বিএনপি চাঁদাবাজি করছে। তাদের কাছে দেশ নিরাপদ নয়। আওয়ামী লীগ বিগত ১৬ বছরে যা করেছে বিএনপি ক্ষমতায় গেলে ও একই কাজ করবে। এদের মধ্যে কোন পার্থক্য নেই।

‎রবিবার (২২ জুন) বিকালে লালমনিরহাটে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জনসভায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, বিএনপি -বিএনপি প্রতিদিনই মারামারি হচ্ছে। বিএনপির কাছে নিজের নেতাকর্মীরা ও নিরাপদ নন। তাহলে,কিভাবে দেশের নাগরিকরা নিরাপত্তা পাবেন?
‎দেশ তাদের কাছে তাহলে কতটুকু নিরাপদ ?

‎তিনি আরো বলেন,যারা নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা দেন, তাদের কাছে আইন নিরাপদ নয়। যারা,জোর করে পক্ষে রায় নিয়ে মেয়রের চেয়ারে বসেন, তাদের কাছে মানুষের সম্মান বলে কিছু থাকবে না। বিচারপতি সিনহাকে যেভাবে আওয়ামী লীগ হুমকি দিয়েছে আজ বিএনপিও বিচারপতিকে একইভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তাহলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি ?

‎জনসভায় গত জুলাই মাসে সংঘটিত গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা,দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিচার করে জাতীয় রাজনীতি থেকে অযোগ্য ঘোষণা, নারী কমিশনের মতো ইসলাম, দেশ ও সমাজবিরোধী প্রতিষ্ঠান বাতিল, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন ব্যবস্থা চালু এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তনের দাবি জানানো হয়।


‎লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত
‎জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও  দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com