বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
এনটিআরসিএর ফল প্রত্যাশীদের ওপর পুলিশের জল কামান, মৃদু লাঠিচার্জ

এনটিআরসিএর ফল প্রত্যাশীদের ওপর পুলিশের জল কামান, মৃদু লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফেল করিয়ে দেওয়ার অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ফল প্রত্যাশী শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদের ওপর জল কামান, দুই রাউন্ড সাউন্ড গ্ৰেনেড এবং মৃদু লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। রোববার রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, রোববার সকাল দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনটিআরসিএ নিবন্ধনের ফল প্রত্যাশীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা তোপখানা রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আন্দোলনকারীদের দাবি, এনটিআরসিএ ইচ্ছাকৃতভাবে ৪০ শতাংশ শিক্ষার্থীকে নিবন্ধন পরীক্ষায় ফেল করিয়ে দিয়েছে। তারা আরও দাবি করেন, মৌখিক পরীক্ষায় কখনো সনদের নাম্বার যোগ হয় না। তবে এবার বর্তমান এনটিআরসি কর্তৃপক্ষ সনদের নাম্বার যোগ করে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছে। তাই অবিলম্বে ওই শিক্ষার্থীদের নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং করে জানান, শিক্ষার্থীরা সকাল থেকে প্রেসক্লাবের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করতে থাকে তাদেরকে অনুরোধ করা সত্ত্বেও তারা রাস্তা ছেড়ে না দেওয়ায় জল কামান থেকে পানি নিক্ষেপ করে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ সময় সাউন্ড গ্ৰেনেড নিক্ষেপ করা হয়। পরে তাদেরকে মৃদু লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে কাউকে আটকের কথা অস্বীকার করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com