বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, আটক অর্ধশতাধিক

গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, আটক অর্ধশতাধিক

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সুদের টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার(১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এই ঘটনায় পুলিশ অর্ধশতাধিক লোককে আটক করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক দাড়িয়া সুদে টাকা নিয়েছিলেন। সেই টাকা সময়মতো সুদসহ পরিশোধ না করায় তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সকালে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র এবং ইটপাটকেল নিয়ে একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া দেয় এবং সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।

আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ জানিয়েছেন, “এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com