বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রংপুরে আলুর হিমাগারে ছিল ৭ হাজার কেজি মিষ্টি ও দই

রংপুরে আলুর হিমাগারে ছিল ৭ হাজার কেজি মিষ্টি ও দই

রংপুর অফিস:: রংপুর শহরের ময়নাকুটি এলাকায় আলুর হিমাগার থেকে ৬ হাজার ৭৮০ কেজি মিষ্টি ও দই উদ্ধার করেছে প্রশাসন। আলুর পরিবর্তে অবৈধভাবে এসব খাদ্যপণ্য মজুত করায় হিমাগার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ জুন) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইকবাল বলেন, হিমাগারটি আলুর জন্য নির্ধারিত হলেও সেখানে বিপুল পরিমাণ মিষ্টি ও দই মজুত ছিল, যা সম্পূর্ণ অবৈধ। হিমাগার কর্তৃপক্ষ ও পুষ্টি নামের মিষ্টির দোকান কর্তৃপক্ষ উভয়েই দোষ স্বীকার করেছে। তাদের এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এই ধরনের খাদ্যপণ্য হিমাগারে সংরক্ষণ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এগুলো মানুষকে না জানিয়ে বাজারজাত করার পরিকল্পনা ছিল, যা প্রতারণার শামিল। উদ্ধার করা সব পণ্য ধ্বংস করা হয়েছে।

৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, ঈদকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে এসব মিষ্টি হিমাগারে মজুত রাখা হয়েছিল। ঈদের আগে ও পরে বাজারে সরবরাহের পরিকল্পনা ছিল তাদের।

হিমাগার কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ঐতিহ্যবাহী পুষ্টি মিষ্টির দোকান আমাদের কাছে জায়গা চেয়েছিল। আমরা তাদের অনুরোধে এসব পণ্য কিছুদিনের জন্য রাখি। এটা আমাদের ভুল হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com