বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
গাইবান্ধায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-৩, গাইবান্ধা র‌্যাব-১৩, রংপুরের নায়েব সুবেদার নওশের আলী। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুকরহিমাপুর গ্রামের বাসিন্দা মুনজুল মিয়ার ছেলে।

জানা যায়, তরিকুল ইসলাম একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১২ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে প্রতারণার অপরাধে মামলা দায়ের করা হয়। এ মামলায় বিজ্ঞ আদালত তাকে ফৌজদারি অপরাধে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ডে দন্ডিত করে। তখন থেকে এই আসামি আত্নগোপনে ছিলেন।

অভিযান সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা র‌্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে মায়ামনি হোটেলের সামনে থেকে তরিকুল ইসলামকে গ্রেফতার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com