বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, একমাত্র বিএনপিই মানুষের পাশে থাকে: তারেক রহমান
গাজীপুরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।

গাজীপুরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ব্র্যাক শিখা প্রকল্পের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ব্র্যাকের শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।
শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, উপজেলা নির্বাহী অফিস কর্মকর্তা আরমান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহিনুর বেগম, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, নারী ও শিশু হেলপ ডেস্ক ও কালিয়াকৈর থানার এস আই পলি আক্তার সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার তাজুল ইসলাম।

বক্তারা জানান, স্কুল পর্যায়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের যৌন হয়রানি বিষয়ে সচেতন করতে হবে। যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন এবং সঠিক ভুমিকা পালনে সহযোগিতা করতে হবে। সকল অভিভাবকদের যৌন হয়রানি বিষয়ে সচেতন করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com