বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার
পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে আবিদ (৬) ও লাবিব (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং লাবিব একই এলাকার আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশের একটি জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলছিল শিশুরা। খেলার একপর্যায়ে তারা ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্বজনরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুপুরে বাড়ির পাশের জলাশয়ে ভেলা থেকে পড়ে দুই শিশু ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।” এ ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার ও পুরো গ্রাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com