বিজ্ঞাপন:
       
পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আলামিনের

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আলামিনের

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত। সকালে চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করার সময় হঠাৎ তার পা পিছলে যায়। এ সময় সে ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।


পরে দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল এবং পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com