বিজ্ঞাপন:
       
রংমেক হাসপাতাল কর্মচারী সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক আউয়াল, সাংগঠনিক মাসুদ

রংমেক হাসপাতাল কর্মচারী সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক আউয়াল, সাংগঠনিক মাসুদ

রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ (রংমেক) হাসপাতালের বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ইউনিট শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি হয়েছেন মো. মামুনুর রশিদ বিপ্লব, সাধারণ সম্পাদক মো. মেহেবুবুল ইসলাম আউয়াল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মাসুদ পারভেজ।

রবিবার (৮ নভেম্বর) সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদনপত্রে বলা হয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট শাখার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত তালিকা অনুযায়ী আগামী তিন বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—কার্যকরী সভাপতি মো. কামরুজ্জামান, সহসভাপতি মো. তোহাদ্দেস হোসেন ডালিম ও মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মজুমদার বাবু, সহযুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. মোকসেদুল হক, অর্থ সম্পাদক মো. আতাউর রহমান, মহিলা সম্পাদিকা মোছা. শাহিদা পারভীন, সহমহিলা সম্পাদিকা খোরশেদা বেগম বেবী, দপ্তর সম্পাদক মো. নাজমুল আলম, সমবায় সম্পাদক মো. ইমদাদুল হক, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম সুমন, ধর্ম সম্পাদক মো. লেবু মিয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহিন মিয়া ইমন।

এ ছাড়া কার্যকরী সদস্য হয়েছেন জাহিদ হাসান রিঙ্কু, শাহিনুর ইসলাম, মো. হোসেন আলী বাবু ও শ্রী জুয়েল বাসফোর।

নবগঠিত কমিটির মাধ্যমে হাসপাতালের ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি কর্মচারীদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতেও নতুন কমিটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com