বিজ্ঞাপন:
       
নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যাত্রীর

নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যাত্রীর

ডেস্ক রিপোর্ট :: নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে মো. আবদুর রাজ্জাক (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।


রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি।

নিহত আবদুর রাজ্জাক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের মৃত সোফিয়া রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে পুনরায় ছেড়ে যায়। স্টেশন প্ল্যাটফর্‌ম থেকে প্রায় ৩০০ গজ উত্তরে চলন্ত ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসাবধানতাবশত নিচে পড়ে যান আবদুর রাজ্জাক। এতে তার মাথা, বাম হাত ও বাম পায়ে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৯ নভেম্বর) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com