মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৩ সালের এসএসসি ব্যাচের দ্বিতীয় পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার মৌচাক জাতীয় স্কাউটস প্রশিক্ষন কেন্দ্রে ওই মিলন মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ও ব্যাচের সদস্যদের আয়োজকরা ক্যাপ ও ব্যাচ পরিয়ে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা দেওয়া হয়। সভায় অংশগ্রহনকারী ৮৩ ব্যাচের সদস্য ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুনর্মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদুর রহমান। অনুষ্ঠানে মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নেহাল উদ্দিন,আব্দুল হাকিম, রবিন্দ্রনাথ গাঙ্গুলী, আবেদ আলী ও লাবিব উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় স্মৃতিচারন বক্তব্য রাখেন, শিল্পপতি জুলফিকার সিকদার, ডাঃ আজিজুল ইসলাম, বিএনপি নেতা ও শিক্ষক বিধান কৃষ্ণ বর্মণ, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সরকার আব্দুল আলীম, আশরাফুল ইসলাম, আব্দুস সালাম, মজিবুর রহমান, শফিুকল ইসলাম প্রমুখ। পরে লটারী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply