বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন
গাজীপুরে সাংবাদিক সহ দুজনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক সহ দুজনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাহাজুদ্দিম সরকার, গাজীপুর। :; গাজীপুরের কালিয়াকৈরে চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. হাবিবুর রহমান ও রফিউল ইসলাম রাফির ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার হাবিবপুর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আহত সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ আগস্ট সকালে তথ্য সংগ্রহের কাজ শেষে বাড়ি ফেরার পথে হাবিবপুর এলাকায় সাংবাদিক মো. হাবিবুর রহমান ও রফিউল ইসলাম রাফির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় হানিফ, শরিফা, মোহাম্মদ আলী, বিলকিসসহ কয়েকজন হামলা চালান বলে অভিযোগ করেন আহতরা।
হামলায় সাংবাদিক হাবিবুর রহমান ও রফিউল ইসলাম রাফি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক হাবিবুর রহমানের মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়।


এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার এলাকাবাসী হাবিবপুর সড়কের পাশে ব্যানার হাতে নিয়ে মানববন্ধন করেন।মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

.
আহত সাংবাদিকরা জানান, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর এ ঘটনায় কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com