বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে গন মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে গন মিছিল অনুষ্ঠিত

খাজা রাশেদ,লালমনিরহাট।। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবিতে,লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১আগষ্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে, এ গণ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বড়মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, মিশন মোড় চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর এডভোকেট আব্দুল বাতেন, জেলা জামায়াতের ব্যবসায়ী বিভাগের দায়িত্ব শীল আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী মোঃ আশরাফুল আলম সালেহী প্রমুখ।

সমাবেশে বক্তাগণ জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যা কান্ডের বিচার, স্বৈরাচার শেখ হাসিনসহ সকল ফ্যাসিষ্টদের ফিরিয়ে এনে, বিচারের রায় বাস্তবায়ন করা,অনতিবিলম্বে গণ ভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহবান করে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com