বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল

ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল

স্টাফ রিপোর্টার: বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে স্থানীয় কিছু গণমাধ্যমে এআই দিয়ে তৈরিকৃত ওই নারীর ছবি দিয়ে সংবাদ প্রকাশ করলে তা ফেসবুকে ভাইরাল হয়েছে। মূলত এআই দিয়ে তৈরিকৃত ছবিতে নারীর সৌন্দর্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেটি শেয়ার দিচ্ছেন অনেক তরুণ।

আজ সোমবার (৮ জুন) রাতে বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেফতার করা ওই নারীর যে ছবি আমরা গণমাধ্যমে দিয়েছি সেটিতে চেহারা ব্লার করেছিলাম। যাতে তার চেহারা বুঝা না যায়। তাই ওই নারীর চেহারা গণমাধ্যমে প্রকাশ হওয়া তো প্রশ্নই আসে না।’

পরে তিনি ওই নারীর চেহারার ব্লার ছাড়া ছবিটি গণমাধ্যমকে পাঠিয়েছেন। তবে তিনি অনুরোধ করে বলেছেন, ‘ছবিটি প্রকাশ না করলে ভাল হয়।‘

জিললুর রহমানের দেওয়া ছবি ও ফেসবুকে ভাইরাল হওয়ার ছবির অমিল পাওয়া গেছে। তাছাড়া আই দিয়ে তৈরিকৃত ওই নারীর ছবির পেছনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোগোতে ‘অধিদপ্তর’ লেখাটা হিন্দি ভাষায় লেখা রয়েছে। তবে মূল ছবিতে ‘অধিদপ্তর’ লেখা রয়েছে।

জানা যায়, রবিবার (৭ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বগুড়া সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অবস্থিত একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার স্বামী পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরে বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান নিজেও ঘটনার ছবি ও তথ্য নিজের ফেসবুকে শেয়ার করেছেন। সেখানেও গ্রেফতার করা ওই নারীর চেহারার ছবি ব্লার রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com