বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেলে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আজাহার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১ জুন বিকাল ৩টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আজাহার আলী শিশুটিকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার দাদি ঘটনাস্থলে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

এরপর শিশুটির দাদি বাদী হয়ে শুক্রবার (৫ জুন) সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আজাহার আলীকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, ‘শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্ত আজহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com