বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: প্রতিমন্ত্রী ফরহাদ

প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: প্রতিমন্ত্রী ফরহাদ

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: শিশু রামিছাকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নিজের সন্তানের মতো করে রামিছার বাসায় গিয়ে পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। তবে সেদিন তাঁর আগমন ঘিরে একটি রাজনৈতিক দল সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিল।”

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে অসুস্থ সাংবাদিকদের মাঝে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “সরকার যখন তেলের পাম্পে সংকট নিরসনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ শুরু করল, তখনই সংকট দূর হয়ে গেল। এতে কারা এসব সংকট তৈরি করছিল, তা স্পষ্ট হয়ে গেছে।”

তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে আনার পরিকল্পনা রয়েছে। জেলার সেতু, বিকল্প সড়ক, সরকারি অডিটোরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন কাজের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধানসহ অন্যরা।

এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com