বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের
কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে আহত ৬

কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে আহত ৬

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামে একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি খালি ট্রলিতে ছয়জন লোক সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। এতে ট্রলিটি নিচে পড়ে গেলে যাত্রীরা আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান। তবে প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামছুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এই সেতু দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের এলাকার প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন। বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ পথচারী ও এলাকাবাসী দুর্ভোগে পড়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, সেতু ভেঙে ট্রলি ও মানুষ নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে, এর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ফলে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com