বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
জনসংযোগে যাওয়ার সময় জামায়াতের ১৫ নেতাকর্মী নিয়ে ডুবে গেল নৌকা, এলাকাবাসীর সহায়তায় উদ্ধার

জনসংযোগে যাওয়ার সময় জামায়াতের ১৫ নেতাকর্মী নিয়ে ডুবে গেল নৌকা, এলাকাবাসীর সহায়তায় উদ্ধার

ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদে জামায়াতে ইসলামীর ১৫ নেতা-কর্মীকে নিয়ে ডুবে গেছে একটি নৌকা। এই দুর্ঘটনার পর নৌকায় থাকা ১২ জন সাঁতার কেটে তীরে ওঠেন। তবে সাঁতার না জানা তিনজনকে নদ থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পশ্চিম আমিলাইশ এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি করা জামায়াতের তিন নেতা-কর্মী হলেন আবদুর রহমান, আবদুল মোমেন ও নুরুল মনির। তাঁদের মধ্যে আবদুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমিলাইশ ইউনিয়ন শাখার সভাপতি। অন্য দুজন ইউনিয়ন শাখা জামায়াতের কর্মী।

আমিলাইশ ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের প্রার্থী শাহজাহান চৌধুরীর গণসংযোগে যোগ দেওয়ার জন্য জামায়াতের ১৫ জন নেতা-কর্মী একটি নৌকায় শঙ্খ নদ পার হয়ে তীরবর্তী জেলেপাড়ায় যাচ্ছিলেন। তবে নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। এ কারণে নৌকাটি মাঝপথে ডুবে যায়।

ইউনিয়ন জামায়াতের আমির আরও বলেন, ‘নৌকায় থাকা আমাদের বেশির ভাগ নেতা-কর্মী সাঁতার কেটে তীরে উঠেছেন। তিনজন সাঁতার না জানায় তাঁদের স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘শঙ্খ নদে নৌকাডুবির ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com