বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল ছাত্রশিবির

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করল ছাত্রশিবির

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে।

বৃহস্পতিবার বিকেলে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। এ সময় উপস্থিত ছিলেন পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি মো. শাহিন সরকার ও সেক্রেটারি সুরুজ মিয়া প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে স্কুল মাঠে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয় এবং পরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি ফেরদৌস সরকার রুম্মান বলেন, ‘প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে এখন থেকেই সচেতন হতে হবে। ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রসমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু শারীরিক ও মানসিক উৎকর্ষই নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com