বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর লালমনিরহাটে তামাকের আগ্রাসন,বাড়ছে তামাক চাষের জমি ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না ফজরের নামাজের পর করণীয় আমল কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী
‎লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহের দিন জনসভায় পরিনত, এ যেন দুলুর ম্যাজিক

‎লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহের দিন জনসভায় পরিনত, এ যেন দুলুর ম্যাজিক

রাসেল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে এবার এক নতুন মাত্রা পেয়েছে। যেখানেই সদস্য সংগ্রহের দিন ও স্থান ধার্য হচ্ছে, সেখানেই তা স্বতঃস্ফূর্তভাবে জনসভায় রূপ নিচ্ছে। এই গণজোয়ারের মূল কারণ জেলার জনপ্রিয় নেতা ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা।

‎সোমবার (১০ নভেম্বর) রাতে ​এরকমই এক অভূতপূর্ব ঘটনা ঘটলো লালমনিরহাট পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের ৩ বারের কাউন্সিলর আব্দুস ছালামের নেতৃত্বে পরিচালিত সদস্য সংগ্রহ কার্যক্রমে যেন জনস্রোত নেমে আসে। পৌরসভার ৫নং ওয়ার্ডের সাপটানা এলাকায় অনুষ্ঠিত এই কার্যক্রমে সদস্য হতে হাজার হাজার নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত নেতা, তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।



‎এ সময় তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য জোর আহ্বান জানান। যেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমনিরহাট জেলার এই ভালবাসার জবাব দিতে পারেন।

‎দুলু আরও বলেন, আপনাদের এই ভালোবাসা, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এই এলাকার মানুষ পরিবর্তন চায়। আজ ৫নং ওয়ার্ডের এই জনসমুদ্র দেখে আমি আবেগাপ্লুত। আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আজ এখানে এসেছেন, আমি আপনাদের হতাশ করব না। আমি আপনাদের কাছে এই ওয়াদা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে আমি একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। আমার প্রতিটি কাজ হবে আপনাদের জন্য, জনগণের জন্য।

‎​এদিনের কার্যক্রমে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সহধর্মিণী লায়লা হাবিব এবং জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, জেলার প্রতিটি ওয়ার্ডে অধ্যক্ষ দুলুর উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে, যা বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে, এই গণজোয়ার জেলার রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com