বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
‘শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই’

‘শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই’

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন।

তার পদত্যাগপত্র আমার কাছে আছে। রাষ্ট্রপতির এ কথা সঠিক নয়। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন, কাকে দিলেন পদত্যাগপত্র? সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এ দাবি করেছিলেন।

সম্প্রতি কালের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। হাবিবুর রহমান হাবিব বলেন, সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সমন্ধে জানতে চান। তখন রাষ্ট্রপতি তাকে বলেন, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এটা জানার পর অনেকেই দাবি জানাল যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। আমরা তাকে এ পদ থেকে সরিয়েই ছাড়ব।

তিনি বলেন, সেদিন আমি ও আমার দল বলেছিলাম, ঐকমত্যের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে, এ সরকার যেহেতেু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই হতে হবে। কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো হবে না, আমাদেরও চাইতে হবে। রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। সেই সংকট নিরসন হবে কিভাবে? দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে।

বিএনপির এই নেতা আরো বলেন, ‘এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন, ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকতে হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com