বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ১শত ৫পিস ই’য়াবাসহ তালিকাভুক্ত মাদ’ক কারবারি মমি গ্রে’ফতার আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬
বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

বগুড়া প্রতিনিধি: জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার ফ্রান্সপ্রবাসী পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় পিনাকী ভট্টাচার্যের বাড়ির প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পিনাকী ভট্টাচার্য ওই এলাকার শিক্ষাবিদ ও নাট্যব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের ছেলে।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পিনাকী ভট্টাচার্য লেখেন, “আমার বগুড়ার বাসার সামনের দরজায় মঙ্গলবার রাত দুইটায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন—আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগও এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে এসেছে রাজনীতি।”

তিনি আরও লেখেন, “আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এ দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।”

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। তিনি জানান, কে বা কারা আগুন লাগানোর চেষ্টা করেছে এবং এর পেছনের উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা হচ্ছে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, “বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com