বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
‎চরফ্যাশনে মাদ্রাসাছাত্রকে ডোবায় ফেলে হত্যা চেষ্টা, বিক্ষোভে উত্তাল জনতা

‎চরফ্যাশনে মাদ্রাসাছাত্রকে ডোবায় ফেলে হত্যা চেষ্টা, বিক্ষোভে উত্তাল জনতা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে মো. তামিম (১৬) নামে এক নবম শ্রেণির মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে ডোবায় ফেলে হত্যার চেষ্টার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গ্রামবাসী।

‎বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আবুবকরপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড গনি মুন্সী চৌমুহনী বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত নারী পুরুষ অংশ নেন।

‎তামিম আবুবকরপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র এবং ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে।



‎অভিযুক্তরা হলেন তামিমের সৎ চাচা শেখ ফরিদ ও খোকন, তারা ওই ওয়ার্ডের আবু তাহের পঞ্চায়েতের ছেলে।

‎প্রতিবাদ মিছিলে স্থানীয় ইকবাল হোসেন, শাহাবুদ্দিন ও সালমা বেগম, ইয়াসমিন সহ অনেক বক্তব্যে বলেন, গত শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয়রা ৬ নম্বর ওয়ার্ডের একটি ডোবা থেকে তামিমকে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে তামিম জানান, তার সৎ চাচা শেখ ফরিদ ও খোকন পরিকল্পিতভাবে তাকে ডোবায় ফেলে হত্যার চেষ্টা চালায়।

‎তারা আরও বলেন, এমন নৃশংস হত্যাচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শেখ ফরিদ ও খোকনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

‎তামিমের বাবা মোস্তফা বলেন, পারিবারিক বিরোধের জেরে আমার দুই সৎ ভাই শেখ ফরিদ ও খোকন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।



‎অভিযুক্ত শেখ ফরিদ ও খোকনের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে তাদের বাবা আবু তাহের পঞ্চায়েত বলেন, জমিজমা বিরোধের জের ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত না।

‎দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ইফতেখার বলেন, এ বিষয়ে আহত ছাত্রের পরিবার অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com