বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ, শুরুতেই বড় চাপে সরকার প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই চরফ্যাশনে সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি
ফ্যাসিবাদবিরোধী আসিফ মাহমুদও এখন ফ্যাসিস্ট-লুটপাটকারী: তারেক রহমান

ফ্যাসিবাদবিরোধী আসিফ মাহমুদও এখন ফ্যাসিস্ট-লুটপাটকারী: তারেক রহমান

অনলাইন ডেস্ক: আমজনতার দলের সাধারণ সম্পাদক মোঃ তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদ ও গণতন্ত্রের সংকট নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

তিনি লেখেন, “ফ্যাসিস্ট কারো গায়ে সিল মারা নাই, ফ্যাসিবাদী বিরোধী আসিফ মাহমুদও এখন ফ্যাসিস্ট লুটপাটকারী। তার পিএস ও এপিএসের দুর্নীতি মামলা এখন ডিপ ফ্রিজে। সুতরাং কেউ কারো চেয়ে কম ফ্যাসিস্ট না। ফ্যাসিবাদ ট্যাগিং করে গণতন্ত্রের পথকে সংকীর্ণ করা যাবে না। এ চোরা গলিতে মুক্তি নাই।”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, “৫ আগস্টের আগে যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছিল, মুক্তি পেয়ে সেই পুলিশকেই উদ্ধার করেছি। যারা আমার ওপর নিপীড়ন করেছে, তাদের প্রতিও ক্ষোভ গলিয়ে ফেলেছি। বেঁচে আছি, এই তো অনেক।”

তিনি আরও বলেন, “চুক্তি ছাড়া শান্তি হয় না, জিদ হলো ধারালো ব্লেড—যে সেটাকে জড়িয়ে ধরে, সে নিজেই ক্ষতবিক্ষত হয়। রাজনৈতিক প্রতিহিংসায় জিদ ধরে রাখলে কেউ জেতে না, জনগণও চায় না রক্তপাত। তারা চায় সামাজিক ও রাজনৈতিক চুক্তি, যা ক্ষুধা ও দারিদ্র্য দূর করবে।”

বিএনপির ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সকল দলের ভোটাধিকার নিশ্চিতে বড় দল হিসাবে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিরঙ্কুশ ক্ষমতা পেয়েও ঝুঁকি নিয়ে নির্বাচন দিয়েছিলেন। তার মহানুভবতার ধারায় ফখরুল ভাই বলেছেন, সবার অংশগ্রহণে নির্বাচন চান।”

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি লেখেন, “যে জামাত নিজেই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী, তাদের অধিকার নেই বলতে কে নির্বাচনে যাবে আর কে যাবে না। ৭১-এর যুদ্ধাপরাধ ক্ষমার যোগ্য নয়। তারা কৌশলে ক্ষমা চাইছে, কিন্তু ২০২৩ সালে আন্দোলনের সময় আওয়ামী লীগের প্রতি আনুগত্য দেখিয়েছে।”

তারেক রহমান আরও মন্তব্য করেন, “ফ্যাসিবাদ ফ্যাসিবাদ শুনতে জামাতের আমীরের ভালো লাগে না, কিন্তু যুগে যুগে ক্ষমতায় আসা সবাই কোনো না কোনোভাবে ফ্যাসিস্ট চরিত্র নেয়। আসিফ মাহমুদের মতো তরুণ নেতারাও এখন স্থানীয় পর্যায়ে দমন-পীড়নে জড়িত।”

সূত্র: মোঃ তারেক রহমানের ফেসবুক পোস্ট, সাধারণ সম্পাদক, আমজনতার দল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com