বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
বিএনপি কখনও পালায় না, পালিয়ে যায় আওয়ামী লীগ: নাজিম উদ্দিন আলম

বিএনপি কখনও পালায় না, পালিয়ে যায় আওয়ামী লীগ: নাজিম উদ্দিন আলম

‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক::ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন,১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চেয়ে ক্ষমতায় আসে। সম্প্রতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্দোলনরতদের কাছে ক্ষমা চেয়েছেন। এমনকি ১৯৭১ সালের জন্য জামায়াত ইসলামও জাতির কাছে ক্ষমা চেয়েছে। আওয়ামী লীগ বারবার ক্ষমা চেয়ে পালিয়ে যায়, বিএনপি আল্লাহর রহমতে এমন কোনো কাজ করে না যার জন্য ক্ষমা চাইতে হবে এবং পালিয়ে যেতে হবে।

‎রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে সদর রোডে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎নাজিম উদ্দিন আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের একটাই লক্ষ্য একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ছোটখাটো অজুহাতে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে, তবে আমরা চাই ড. ইউনুস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।

‎চরফ্যাশনের জনগণের উদ্দেশে তিনি বলেন,গত ৩৫ বছর আমি আপনাদের সুখে–দুঃখে পাশে ছিলাম। উন্নয়ন থেকে শুরু করে বিপদে–আপদে আপনাদের সঙ্গে থেকেছি। কারও এক ইঞ্চি জমিও দখল করিনি। আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে। আর নির্বাচিত হলে ইনশাআল্লাহ, চরফ্যাশন–মনপুরার মানুষের পাশে আমৃত্যু থাকব।

‎সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ট্রুম্যান,  চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল প্রমুখ।

‎এছাড়াও চরফ্যাশন উপজেলা বিএনপি এবং উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আগত হাজার  হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে জনসভায় অংশ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com