বিজ্ঞাপন:
 
বিএনপি ক্ষমতায় গেলে অন্যায়কারীকে পুলিশের কাছে তুলে দেবো:নুরুল ইসলাম নয়ন

বিএনপি ক্ষমতায় গেলে অন্যায়কারীকে পুলিশের কাছে তুলে দেবো:নুরুল ইসলাম নয়ন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আল্লাহ যদি আমাকে চরফ্যাশন-মনপুরায় রাজনীতি করার সুযোগ দেন এবং জনগণ ভোটে বিএনপিকে ক্ষমতায় আনে, তাহলে অন্যায়কারী রেহাই পাবে না। আমি তাদের নিজের হাতে পুলিশের কাছে তুলে দেবো।

‎বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান বাজারে গণসংযোগের পর পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎নুরুল ইসলাম নয়ন বলেন,গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিএনপিকে ক্ষমতায় আনতেই আন্দোলনের নেতৃত্ব দেননি; বরং তিনি চেয়েছেন জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাক। ভোটাধিকার ফিরে পেলে জনগণ তাদের পছন্দের যে কোনো দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে পারবে।

‎তিনি আরও বলেন, আমরা যখন গণতন্ত্রের কথা বলি, তখন আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে। আমরা যখন ভোটাধিকারের দাবি জানাই, তারা সংস্কারের কথা বলে। আমরা যখন নির্বাচনের কথা বলি, তারা ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। জনগণ তাদের এই চক্রান্ত সফল হতে দেবে না, ইনশাআল্লাহ।

‎এ সময় স্থানীয় বিএনপি, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

‎এর আগে সকালে নুরুল ইসলাম নয়ন চরফ্যাশন সদর ও গোলদারহাট বাজারে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রীয় সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com