বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার! 

সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার! 

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামে আনিছুর মিয়া (৩০) নামের এক ভ্যানচালকের গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে স্থানীয়রা ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত আনিছুর মিয়া উপজেলার তালুক ফলগাছা গ্রামের মো. মতিয়ার মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত ১৪ অক্টোবর সন্ধ্যার পর থেকে আনিছুর নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অবশেষে আজ  বাড়ি থেকে অল্প কিছু দূরে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে রহস্যজনক মৃত্যু হিসেবে দেখছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “ধানক্ষেত থেকে আনিছুর মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com