বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন আলোচিত বক্তা আবু ত্বহা

বিচ্ছেদের ইঙ্গিত দিলেন আলোচিত বক্তা আবু ত্বহা

অনলাইন ডেস্ক: আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারাহ-এর দাম্পত্য কলহ ফের সামনে এসেছে। শনিবার (১১ অক্টোবর) সকালে ফেসবুকে এক পোস্টে সারাহ স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ তোলেন।

এর আগে গত ২ অক্টোবরও তিনি একই অভিযোগ তুলেছিলেন, যদিও পরে পোস্টটি সরিয়ে ক্ষমা চান।

তবে এবার আবু ত্বহা নিজেই বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই আমার প্রাপ্য ছিল… তবে আল্লাহর কসম—আর না।”

তোহা দাবি করেন, তাঁকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এবং বিষয়টি এখন শরীয়াসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com