বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরিবারের অমতে বিয়ে, ২ বছর না যেতেই স্বামীর হাতে খুন কিশোরী সনদ-এনআইডিতে গরমিল, সুন্দরগঞ্জে সহ-সুপারের নিয়োগ প্রশ্নবিদ্ধ তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, ছেড়ে দেওয়ার অভিযোগ ২ জনকে টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা মিঠাপুকুরে নিখোঁজের ৭ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার লালমনিরহাট পৌরশহরের ডালপট্টি এলাকায় প্রকাশ্যে হা’মলা! পথচারী গু’রুতর আহত, আটক-১ ‎ লালমনিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জুলাই সনদ বাস্তবায়নসহ ৯ দফা দাবীতে, লালমনিরহাট জেলা জামায়াতের লিফলেট বিতরণ গাইবান্ধায় গরুর খামারে পাওয়া গেল ৪০০ লিটার পেট্রোল মেলায় লটারি বিক্রির টাকা ও পুরস্কার নিয়ে বিএনপি নেতার গা-ঢাকা
আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস খামরা (চেম্বার) থেকে তার আইফোনসহ দুটি মোবাইল, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনার সময় খাস কামরায় রাখা ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন অজ্ঞাতরা চুরি করে নিয়েছে। এছাড়া মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রও হাতিয়ে নেওয়া হয়েছে।

চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ১৪, অপরটি ভিভো-১২। চুরি মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম। তিনি বলেন, আদালত চলাকালীন সময়ে বিচারক নিয়মিত মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একই নিয়ম অনুসরণ করেছিলেন। ওই সুযোগে অজ্ঞাত চোর খাস কামরার দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলার রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল উদ্ধার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com