বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার ভারত থেকে এলো ১৬ টন চাল
চরফ্যাশনে গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

চরফ্যাশনে গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে গাছ কাটার সময় মো. সালাউদ্দিন (৩২) নামে এক শ্রমিক গাছের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।

‎রবিবার (১২ অক্টোবর) বিকেল ৩ টার দিকে চরফ্যাশন সরকারি কলেজের সামনে বারেক মাওলানার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত সালাউদ্দিন চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহজাহান আলীর ছেলে।

‎নিহতের সালা বেলাল ফরাজি বলেন, আমার দুলাভাই দীর্ঘদিন ধরে গাছ কাটার পেশায় নিয়োজিত ছিলেন। রোববার সকালে তিনি চরফ্যাশন সরকারি কলেজের সামনে বারেক মাওলানার বাড়িতে গাছ কাটতে যান। বিকেল ৩টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে শুনি তিনি গাছ কাটার সময় পড়ে গেছেন এবং হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আমার দুলাভাই সালাউদ্দিনের মরদেহ বেডে পড়ে আছে। চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। দুলাভাইকে উদ্ধার করা তার সহকর্মীরা হাসপাতালে ভর্তি করিয়ে দ্রুত চলে যান।

‎নিহতের ভাই আব্দুল মজিদ বলেন, কারো বিরুদ্ধে আমাদের আপাতত কোনো অভিযোগ নেই। মরদেহ বাড়িতে নেওয়ার চেষ্টা চলছে।

‎চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাকলুকুর রহমান জানান,নিহত সালাউদ্দিনকে তার সহকর্মী খোরশেদ হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

‎চরফ্যাশন থানার ডিউটি অফিসার এস আই মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com