বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ
পরীক্ষামূলক সম্প্রচারে আসছে লতা প্রাইম গ্রুপের টেলিভিশন Channel 6

পরীক্ষামূলক সম্প্রচারে আসছে লতা প্রাইম গ্রুপের টেলিভিশন Channel 6

অনলাইন ডেস্ক: বাংলাদেশের গণমাধ্যম জগতে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল— ‘Channel 6’। ‘যুগ থেকে যুগান্তরে’— এই স্লোগানকে সামনে রেখে লতা প্রাইম গ্রুপের মালিকানাধীন এই চ্যানেলটি শিগগিরই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করতে যাচ্ছেন বলে জানা গেছে।

চ্যানেলটির কর্মকর্তারা জানিয়েছেন, সংবাদ, বিনোদন, টকশো, খেলাধুলা ও সমসাময়িক বিষয়ভিত্তিক নানা অনুষ্ঠান নিয়ে তারা নতুন আঙ্গিকে দর্শকদের সামনে আসতে চান। “নতুন প্রজন্মের ভাবনা ও প্রযুক্তির সমন্বয়ে Channel 6 হবে একটি উদ্ভাবনী টেলিভিশন প্ল্যাটফর্ম,” বলেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

বর্তমানে সম্প্রচারের প্রযুক্তিগত প্রস্তুতি ও কনটেন্ট সাজানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পরীক্ষামূলক সম্প্রচারের সময়কাল শেষে Channel 6 শিগগিরই নিয়মিত সম্প্রচারে যাবে বলে জানানো হয়েছে।

লতা প্রাইম গ্রুপের কর্মকর্তা আজম মন্ডল আশা প্রকাশ করেছেন, Channel 6 দেশের টেলিভিশন দর্শকদের জন্য মানসম্মত বিনোদন ও নির্ভরযোগ্য তথ্যের নতুন উৎস হয়ে উঠবে।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com