বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড রংপুরে নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে নেসকো কর্মীর মৃত্যু কুমিল্লা দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ! নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার দিনে ভাসমান দোকান, রাতে অপরাধের অভিযোগ—মাওনা ফ্লাইওভারের নিচে উদ্বেগ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন
৭ বাচ্চা রেখে নিখোঁজ মা বিড়াল, সন্ধান পেতে এলাকাজুড়ে মাইকিং

৭ বাচ্চা রেখে নিখোঁজ মা বিড়াল, সন্ধান পেতে এলাকাজুড়ে মাইকিং

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে একটি পার্সিয়ান প্রজাতির মা বিড়াল হারিয়ে যাওয়ায় তার সন্ধানে শহরজুড়ে মাইকিং করেছেন মো. সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির ছোট সাতটি বাচ্চা রয়েছে। তাদের জীবন বাঁচাতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি বাসা থেকে হঠাৎ করেই সাদা রঙের পার্সিয়ান প্রজাতির বিড়ালটি নিখোঁজ হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বিড়ালটি ফিরে না আসায় দুশ্চিন্তায় পড়েন মালিক।

রাত সাড়ে ৯টার দিকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিড়ালটির সন্ধান চান সানাউল্লাহ। মাইকে জানানো হয়, হারানো বিড়ালটির ছোট ছোট সাতটি বাচ্চা রয়েছে। মা বিড়াল ফিরে না এলে বাচ্চাগুলোর জীবন হুমকির মুখে পড়বে। কেউ বিড়ালটির সন্ধান পেলে যেন মালিকের সঙ্গে যোগাযোগ করেন—এমন আহ্বান জানানো হয়।

বিড়ালের সন্ধানে এমন ব্যতিক্রম উদ্যোগে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ বিষয়টিকে মমত্ববোধের দৃষ্টিতে দেখলেও, অনেকে আবার কৌতুক করে ফোন নম্বরে কল দিয়ে হাস্যরসের পরিবেশও তৈরি করেন।

মো. সানাউল্লাহ বলেন, “দেড় বছর ধরে আমরা বিড়ালটি লালন-পালন করছি। হঠাৎ করে দুপুরে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। ছোট বাচ্চাগুলোর কথা চিন্তা করেই আমি বাধ্য হয়ে মাইকিং করি। ধারণা করছি, কেউ বিড়ালটিকে ধরে আটকে রেখেছে।”

তিনি আরও জানান, এখনো পর্যন্ত বিড়ালটির কোনো সন্ধান পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com