বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ
সুন্দরগঞ্জে ‘আলোকিত সুন্দরগঞ্জ’-এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ‘আলোকিত সুন্দরগঞ্জ’-এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত সুন্দরগঞ্জ’-এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্লিপিং পাথ সেন্টারের সিইও সেলিম আহমেদ। তিনি চারজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক সাঈদা জান্নাত বাঁধন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল। এসময় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ,আলমগীর ফারুক, অর্থ সম্পাদক লেলিন, সাংবাদিক সুদীপ্ত শামীম,জয়ন্ত সাহা যতন, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নুর আলম মিয়া নুর, মাহফুজুর রহমান মাইদুল, দেলোয়ার হোসেন শাকিল, আল আমিন ইসলাম আকাশ প্রমুখ।

সম্মেলনে সংগঠনের দু’বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে ওসমান গনি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও আলমগীর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল নির্বাচিত হন।

দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘটে সুন্দরগঞ্জের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

প্রবা/আরইসআর 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com