বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিল পাওনাদার

এক হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের টিন খুলে নিল পাওনাদার

গাইবান্ধা প্রতিনিধি: মাত্র এক হাজার টাকার জন্য বৃদ্ধের মাথার উপর থেকে ছাউনি কেড়ে নেওয়া—এ যেন অমানবিকতার চরম দৃষ্টান্ত। এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেয়। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বসতঘরের ১০-১২টি টিন জোরপূর্বক খুলে নিয়ে যায়।

ঘরহারা হয়ে অসহায় জীবন কাটাচ্ছেন মতিয়ার রহমান ও তার স্ত্রী জমিলা বেগম। অশ্রুসিক্ত কণ্ঠে জমিলা বেগম বললেন— “আমাদের একমাত্র মাথাগোঁজার ঠাঁই এই ঘরের টিন খুলে নিয়ে গেছে। কত অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথা শোনেনি। এখন বৃষ্টি এলে ভিজে যেতে হয়। আমরা কোথায় যাবো?”

এরইমধ্যে ভুক্তভোগী বৃদ্ধের স্ত্রী জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পরও এখনো তাদের কোনো প্রতিকার মিলেনি।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, “আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি।”

এ ঘটনার খবর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। হতদরিদ্র একটি পরিবারের মাথার উপর থেকে ঘরের টিন খুলে নেওয়াকে স্থানীয়রা বলছেন—“অমানবিক ও নৃশংস।” তারা দ্রুত অভিযুক্ত সুরুজ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বৃদ্ধ মতিয়ার রহমানের পরিবারের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com