বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেছে ভারতীয় বিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের কর্মসূচি; বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি জুলাই আদর্শিক জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিখিয়েছে: জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলে মুখোশ উম্মোচন! ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা লালমনিরহাটে ভোগদখলীয় জমি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ (জকসু) নির্বাচনে রংপুর বিভাগের একমাত্র ছাত্রদল সমর্থিত প্রার্থী লালমনিরহাটের আজিজুল হাকিম আকাশ গ্রেড উন্নীতকরণে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস অবস্থান ধর্মঘট
তারেক রহমানের প্রস্তাব বাস্তবায়ন করছি:এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া

তারেক রহমানের প্রস্তাব বাস্তবায়ন করছি:এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রস্তাব রেখেছেন। এর মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। আমি তারেক রহমানের প্রস্তাব চরফ্যাশন-মনপুরায় বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।



‎বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টায় ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্থ দিনের মতো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

‎এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, চরফ্যাশন ও মনপুরা আসনের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। স্বাধীনতার পর এখনও এখানে মেডিকেল কলেজ স্থাপিত হয়নি। তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব শুধুমাত্র লিফলেট বিতরণ করলেই হবে না, বাস্তবায়নও করতে হবে। আমি চাই মানুষ আমার জনকল্যাণমূলক কাজগুলো দেখে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিক, যাতে বিএনপি জয়ী হয়।



‎উক্ত অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা ও দুলারহাট থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।



‎নুরাবাদ ইউনিয়নের নুরইসলাম (৬৫), মকবুল আহাম্মেদ (৮৫) ও সেতারা বেগমসহ শতাধিক চিকিৎসা গ্রহণকারী জানান, আমরা চোখে তেমন দেখতে পারছিলাম না। আজ বিনামূল্যে চিকিৎসা, চোখের ড্রপ ও চশমা পেয়েছি। চোখে আলো ফিরেছে। এজন্য আমরা এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়াকে ধন্যবাদ জানাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com