বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে আইনজীবীকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি রাসায়নিক রং মিশিয়ে বাজারে বিক্রি, আখের তৈরি লাল চিনিতে ‘বিষ’ প্রাইভেটকারে করে এসে মসজিদ-মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অভিনেত্রী পরিচয়ধারী নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ‘কাজী নজরুল ইসলাম সম্মাননা’ পেলেন শামীমা নাইস তিস্তায় বালু তোলার গর্তে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এক দুর্ঘটনা কেড়ে নিলো গোটা পরিবার, ৫ দিনেই স্বামী-স্ত্রী ও তিন সন্তানের মৃত্যু মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
শাপলার পরিবর্তে থালাবাটি, এনসিপি নেতারা বললেন হাস্যকর

শাপলার পরিবর্তে থালাবাটি, এনসিপি নেতারা বললেন হাস্যকর

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের পছন্দের ‘শাপলা’ প্রতীকের পরিবর্তে ‘আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ ও থালাবাটি’-র মতো ‘হাস্যকর’ প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)। এমন অভিযোগ তুলে ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। সেখানে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর। ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে।”

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
তিনি আরও বলেন, “আমরা আগেই জানিয়েছি, এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। ইসিরও অন্য কোনো চাপ অনুভব করার কথা নয়। গণ-অভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম। কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কার্যক্রম সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে।”

এনসিপি’র মুখ্য সমন্বয়ক অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে শুধু আপত্তি তোলা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এখন প্রশ্ন উঠতে পারে, প্রতীক না পেলে আমরা কী করব? জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আমরা সংগ্রাম চালিয়ে যাব।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী ‘জাতীয় লীগ’ নামে একটি দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, “‘জাতীয় লীগ’ নামে একটি দল নিবন্ধন পেতে যাচ্ছে। অথচ এ পর্যন্ত আমরা দলটির কোনো মিছিল, সভা বা সেমিনার দেখিনি। এসব কারণে ইসির প্রতি আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।” তিনি এসময় আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলেরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com