বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা জেলাবাসীকে সাংবাদিক জয়ন্ত’র শুভেচ্ছা বার্তা

গাইবান্ধা জেলাবাসীকে সাংবাদিক জয়ন্ত’র শুভেচ্ছা বার্তা

অনলাইন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধা জেলাবাসীকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক জয়ন্ত সাহা যতন ।

গাইবান্ধা জেলার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় সাংবাদিক জয়ন্ত সাহা যতন বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।” তিনি আশা প্রকাশ করেন, ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সমানভাগে ভাগাভাগি করে নিতে পারে। সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস—সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। দেবী দুর্গার আগমনে পৃথিবী থেকে রোগ-শোক, জরা, ব্যাধি, মহামারী দূর হয়ে জগৎ সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে এবং পৃথিবী দুর্গতিমুক্ত হবে।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। “ধর্ম যার যার উৎসব তার তার”—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে তিনি সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com